সূরা 111 · পারা 30
Al-Masad · 111:3
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে, [১]
____________________
[১] অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ ذَاتَ لَهَبٍ বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে। [আততাহরীর ওয়াত তানওয়ীর]

তাফসির
৩. অচিরেই সে শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করে এর উত্তাপ আস্বাদন করবে।
পাঠকে খুলুন - সম্পূর্ণ সূরা পড়ুন